আর্মড ফোর্সেস মেডিকেল ইন্সটিটিউট এ এফ এম আই বিএসসি ইন নার্সিং ভর্তি ২০২০-২০২১
Armed Forces Medical Institute AFMI BSc in Nursing Admission 2020 - 2021 আর্মড ফোর্সেস মেডিকেল ইন্সটিটিউট এ এফ এম আই বিএসসি ইন নার্সিং ভর্তি ২০২০-২০২১ (AFMI ভর্তি নীতিমালা ২০১৯ অনুযায়ী)
শর্তাবলীঃ
** আসনঃ ৬০ টি
★ শুধুমাত্র female students'রা আবেদন করতে পারবেন, male students'দের আর্মি নার্সিং কলেজে পড়ার সুযোগ নেই
★ বয়স 17 হতে 22 বছর হতে হবে।
★ (সম্ভাব্য) 2018/2019/2020 সালে এইচএসসি (জীববিজ্ঞানে পাশ) অথবা HSC সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ।
★ SSC পাসের সালের ক্ষেত্রে আলাদা কোনো ক্রাইটেরিয়া দেওয়া ছিলো না, তবে SSC 2016/2017/2018 (সম্ভাব্য) এর মধ্যে হতে হবে।
★ এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় মোট জিপিএ ন্যূনতম 6.00 থাকতে হবে, তবে কোনো অবস্থাতেই কোনো পরীক্ষায় জিপিএ 2.5 এর নিচে থাকা চলবে না।
** উল্লেখ্য ২০২০ এর সার্কুলার কিন্তু এখনো দেওয়া হয়নি, এটা ২০১৯ এর বিজ্ঞপ্তি অনুযায়ী লেখা, নিয়মে কোনো পরিবর্তন এলে আমরা পোস্ট করে জানাবো, ধন্যবাদ।
★ উচ্চতাঃ ১.৫৪৯ মিটার বা ৫ ফুট ১ ইঞ্চি ন্যূনতম।
★ ওজনঃ ৩৯.৯২ কিলোগ্রাম বা ৮৮ পাউন্ড নূন্যতম বা তার বেশি।
★ বুকের মাপঃ
স্বাভাবিক ০.৬৬ মিটার বা ২৬ ইঞ্চি ন্যূনতম
প্রসারিতঃ ০.৭১ মিটার বা ২৮ ইঞ্চি ন্যূনতম
★ অবিবাহিতা হতে হবে এবং কোর্স সম্পন্ন না হওয়া পর্যন্ত অবিবাহিতা থাকতে হবে।
★ আবেদনপত্র সংগ্রহ ও জমা করার নিয়মাবলীঃ
** আবেদন ফি 500 টাকা নগদ পরিশোধ সাপেক্ষে এ.এফ.এম.আই অফিস থেকে সংগ্রহ করে নির্দিষ্ট তারিখের মধ্যে আবেদনপত্র স্বহস্তে পূরণ করে আবেদন পত্রের সাথে সর্বরাহকৃত খামে এ.এফ.এম.আই বরাবর পৌঁছাতে হবে।
★ প্রবেশপত্র সংগ্রহঃ
ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখের মধ্যে টাকা জমা দেওয়ার রশিদ প্রদর্শন করে প্রবেশপত্র এএফ এম আই অফিস হতে সংগ্রহ করতে হবে।
★ নির্বাচন পদ্ধতি
√√ যেসব বিষয়ে পরীক্ষা হবেঃ
বাংলা, ইংরেজি, জীববিজ্ঞান, পদার্থবিদ্যা, রসায়ন এবং সাধারণ জ্ঞান
√√ মোটঃ 100 নম্বর
√√ পরীক্ষার পদ্ধতিঃ mcq (100 mcq = 100 marks)
√√ পরীক্ষার সময়ঃ ১ ঘন্টা
√√ পরীক্ষা কেন্দ্রঃ এএফ এম আই'তে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
★ ফলাফল প্রকাশঃ পরীক্ষার ৩-৫ দিনের মধ্যে অত্র প্রতিষ্ঠানের নোটিশ বোর্ডে ফলাফল প্রকাশ করা হয়।
★ ডাক্তারি পরীক্ষা ও সিলেকশন বোর্ড (নির্বাচনী পর্ষদ)
√√ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ডাক্তারি পরীক্ষা (স্বাস্থ্য পরীক্ষা বা মেডিকেল টেস্ট) সকাল 09:00 ঘটিকা হতে এ.এফ.এম.আই'তে শুরু হবে।
√√ একই দিনে ডাক্তারি পরীক্ষায় নির্বাচিত প্রার্থীগণকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচনী পর্ষদের সম্মুখে উপস্থিত হতে হবে।
উল্লেখ্য, মৌখিক পরীক্ষায় সমস্ত আবেদন পত্রের সাথে প্রদত্ত সকল নথিপত্রের মূল কপি উপস্থাপন করতে হবে।
★ চূড়ান্ত নির্বাচনঃ
চূড়ান্ত ভাবে নির্বাচিত প্রার্থীগণের তালিকার সাথে ভর্তির জন্য নির্ধারিত আসনের অতিরিক্ত মেধাভিত্তিক 20% প্রার্থীর অপেক্ষমাণ তালিকা অত্র প্রতিষ্ঠানের নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে এবং নির্বাচিত প্রার্থীগণকে SMS এর মাধ্যমেও জানানো হবে। ভর্তির শেষ তারিখের পর যে সকল আসন শূণ্য থাকবে, তা অপেক্ষমাণ তালিকা থেকে মেধাভিত্তিক ক্রমানুসারে পূরণ করা হবে।
★ মুক্তিযোদ্ধা কোটা 2% এবং উপজাতি প্রার্থীদের জন্য 1% কোটা সংরক্ষিত থাকবে।
চূড়ান্ত ভাবে নির্বাচিত প্রার্থীগণ কোর্সে যোগদানের জন্য নির্দেশাবলি অত্র প্রতিষ্ঠান হতে গ্রহণ করবে।
★ Note: 01
AFMI (BUP) তে BSc in Nursing ভর্তি নীতিমালা যথাক্রমে AFMI ও BNMC কর্তৃক নির্ধারণ করা হয়, উপরে উল্লেখিত শর্তাবলী গত বছরের আদলে লেখা অর্থাৎ গত বছর AFMI (BUP) তে BSc in Nursing ভর্তির যেসব নিয়ম ছিলো, সেগুলোই এই বছরের সম্ভাব্য নীতিমালা।
ভর্তির নিয়মকানুনে পরিবর্তন আসতেই পারে, সেটা একান্তই কর্তৃপক্ষের উপর নির্ভর করে। শুধুমাত্র আগ্রহী শিক্ষার্থীদের ধারণা দেওয়ার জন্য পোস্টটি লেখা হয়েছে।
ভর্তি সংক্রান্ত যেকোনো আপডেট ইনফরমেশন এলে আমরা অবশ্যই পোস্ট করবো।
সবাইকে অসংখ্য ধন্যবাদ।
★ Note: 02
AFMI (BUP ছাড়াও বাংলাদেশে আরও দুটি আর্মি নার্সিং কলেজ রয়েছে, যথাক্রমে কুমিল্লা আর্মি নার্সিং কলেজ (আসনঃ ৫০ টি) ও রংপুর আর্মি নার্সিং কলেজ (আসনঃ ৫০ টি)
উল্লেখ্য, AFMI (BUP) তে খরচ অনেকটা কম, এবং কুমিল্লা ও রংপুর আর্মি নার্সিং কলেজে খরচ অনেকটা বেশিই। কেমন খরচ হবে? প্রায় বিভিন্ন প্রথম সারির বেসরকারি নার্সিং কলেজের খরচের মতোই।
★ Reference:
AFMI (BUP) BSc in Nursing Admission Circular 2019

No comments