হাশরের দিন বিচারের মাঠে যে ৭ শ্রেণির লোক আল্লাহর আরশের ছায়া পাবেন।
#হাশরের_ময়দানে_আল্লাহর_আরশের_ছায়ায়_আশ্রয়_পাবে_যে_সাত- শ্রেণীর_মানুষ👇
আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ: আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে দিন আল্লাহর (আরশের) ছায়া ব্যতীত কোন ছায়া থাকবে না, সে দিন আল্লাহ তা’আলা সাত প্রকার মানুষকে সে ছায়ায় আশ্রয় দিবেন।
(ُإِمَامٌ عَدْلٌ،)
(১) ন্যায়পরায়ণ শাসক।
(وَشَابٌّ نَشَأَ فِي عِبَادَةِ اللَّهِ،)
(২) যে যুবক আল্লাহর ইবাদতের ভিতর বেড়ে উঠেছে।
(وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ فِي الْمَسَاجِدِ،)
(৩) যার অন্তরের সম্পর্ক সর্বদা মসজিদের সাথে থাকে।
(وَرَجُلاَنِ تَحَابَّا فِي اللَّهِ اجْتَمَعَا عَلَيْهِ وَتَفَرَّقَا عَلَيْهِ،)
(৪) আল্লাহর সন্তুষ্টির উদ্দেশে যে দুব্যক্তি পরষ্পর মহব্বত রাখে, উভয়ে একত্রিত হয় সেই মহব্বতের উপর আর পৃথক হয় সেই মহব্বতের উপর।
(وَرَجُلٌ دَعَتْهُ امْرَأَةٌ ذَاتُ مَنْصِبٍ وَجَمَالٍ فَقَالَ إِنِّي أَخَافُ اللَّهَ،)
(৫) এমন ব্যক্তি যাকে সম্ভ্রান্ত সুন্দরী নারী (অবৈধ মিলনের জন্য) আহবান জানিয়েছে। তখন সে বলেছে, আমি আল্লাহকে ভয় করি।
(وَرَجُلٌ تَصَدَّقَ بِصَدَقَةٍ فَأَخْفَاهَا حَتَّى لاَ تَعْلَمَ شِمَالُهُ مَا تُنْفِقُ يَمِينُهُ،)
(৬) যে ব্যক্তি গোপনে এমনভাবে সদকা করে যে, তার ডান হাত যা দান করে বাম হাত তা জানতে পারে না।
(وَرَجُلٌ ذَكَرَ اللَّهَ خَالِيًا فَفَاضَتْ عَيْنَاه)
(৭) যে ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং তাতে আল্লাহর ভয়ে তার চোখ হতে অশ্রু বের হয়ে পড়ে।
সহিহ বুখারী, হাদিস নং ১৪২৩
হাদিসের মান: সহিহ হাদিস
♦আমাদের সবাইকে এই হাদিস থেকে শিক্ষা নিয়ে আমল করার তৌফিক দান করুন, আল্লাহ তা'আলা যেন আমাদের কবুল করেন। আমীন!

No comments