Attention

আমাদের এই ওয়েবসাইট এ প্রযুক্তি ও বিজ্ঞান বিষয়ক বিভিন্ন টিউটোরিয়াল ভিডিও এবং পোস্ট দেওয়া হবে এবং গল্প,উপন্যাস,স্ব্যাস্থ সেব সহ আরো অনেক কিছু পোস্ট করা হয়।পাশে থাকবেন ধন্যবাদ

নার্সিং নিয়ে কমন প্রশ্ন গুলোর উত্তর


 আজকে আপনাদের করা কিছু নার্সিং নিয়ে প্রশ্নের উত্তর দিবো ইনশাআল্লাহ, ধৈর্য ধরে পুরো ভিডিও দেখুন উপক্রিত হবেন।


🔰প্রশ্নঃভর্তি পরীক্ষায় কত নম্বর পেলে সরকারি চান্স পাবো?

❇️উত্তরঃ সেটি দুটো বিষয়ের উপর নির্ভর করে,আপনার Ssc,ও HSc মোট পয়েন্টের উপর আর আপনার চয়েসকৃত ইনস্টিটিউট এর উপর।তবে ৮৫+ সেইফ জোন*।


🔰প্রশ্নঃ নার্সিং এ কতটি কোর্স আর ভর্তি যোগ্যতার শর্ত কি কি?

❇️উত্তরঃমোট তিনটি কোর্স চালু আছে,

বিএসসি(শুধু মাত্র SSC HSC যারা বিজ্ঞান বিভাগের ছিলো।নূন্যতম ৩.০০ পেয়ে উর্ত্তীন হতে হবে মোট ৭.০০ হতে হবে),

ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারী (ছেলে +মেয়ে) ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারী (শুধু মাত্র মেয়েদের জন্য) কোর্সে ভর্তি হতে হলে যে কোনো বিভাগ থেকে নূন্যতম ২.৫০ করে মোট ৬.০০ পেয়ে উর্ত্তীন হলেই হবে।

সবার জন্য এসএসসিঃ২০১৭/২০১৮

এইচএসসিঃ২০১৯/২০২০ সালে পাশ করতে হবে।


🔰প্রশ্নঃ বেসরকারি নার্সিং কলেজে ভর্তি হতে হলে কত নম্বর পেতে হবে আর কোর্স শেষ করতে মোট খরচ কত টাকা হবে?

❇️উত্তরঃভর্তি পরীক্ষায় নূন্যতম ৪০ পেলেই যেকোনো বেসরকারি নার্সিং কলেজে ভর্তি হওয়া যাবে।আর খরচ সেটা ইনস্টিটিউট ভেদে নির্ভর করে।তবে গড়ে বিএসসি তে ৩/৪ লাখ আর ডিপ্লোমা তে ৩ লাখেই হয়ে যায়।(সরকারি পড়াশোনা করতে কোনো খরচ লাগে না প্রতি মাসে  বৃত্তি দেওয়া হয়)


🔰প্রশ্নঃকোন কোর্সে ভর্তি হলে ভালো হবে?

❇️উত্তরঃআপনি যদি বিজ্ঞান বিভাগের হয়ে থাকেন আর প্রস্তুতি ও কনফিডেন্স ভালো থাকে তাহলে বিএসসি তে পরীক্ষা দিবেন।আর বিজ্ঞান বিভাগ সহ অন্য গ্রুপের শিক্ষার্থীরা ডিপ্লোমা ইন নার্সিং অথবা মিডওয়াইফারী কোর্সে ভর্তি হবেন।কোর্স শেষ হলে জবের পাশাপাশি পোস্ট বেসিক বিএসসি কোর্স করে নিতে পারবেন।


🔰প্রশ্নঃসরকারিতে চান্স পেতে হলে কোচিং করতেই হবে আর কোন গাইড বই থেকে সব কমন আসবে?

❇️উত্তরঃচান্স পাওয়াটা কোচিং-এ পড়ার উপর নির্ভর করে না,কোচিং শুধু দিকনির্দেশকের কাজ করতে পারবে।বাসায় বসে বুঝে শুনে নিয়ম করে পড়তে পারলেই চান্স পাওয়া সম্ভব আর কোন বইয়ের ১০০% কমন আসবে না।পড়াশোনা নিজের কাছে,বই থেকে সর্বোচ্চ ২০/২৫ টা কমন আসবে অতএব নিজেকে একটা সহায়ক বইয়ের মাঝে সীমাবদ্ধ করে রাখবেন না।


🔰প্রশ্নঃবিবাহিত হলে পড়া যায় নার্সিং এ?

❇️উত্তরঃ প্রাতিষ্ঠানিক নিয়মে পড়া যায় না।তবে পরিবারকে মানিয়ে তথ্য গোপন করে পড়া যায়।


🔰প্রশ্নঃভর্তি পরীক্ষা কত নম্বরের হয় আর নেগেটিভ নাম্বার আছে কি?

❇️উত্তরঃ১০০ নম্বরের MCQ পরীক্ষা হবে আর কোনো নেগেটিভ নাম্বার নেই।


🔰প্রশ্নঃসকল ভর্তি পরীক্ষা কি একদিনেই হয় আর কেন্দ্র কি শুধু ঢাকাতেই হয়?

❇️উত্তরঃহ্যা, একদিনে সারা বাংলাদেশের মোট ৮ টি কেন্দ্রে পরীক্ষা হয়।


🔰প্রশ্নঃসরকারিতে চান্স পেতে হলে দৈনিক কত ঘন্টা পড়তে হবে?

❇️উত্তরঃ কত ঘন্টা পড়তে হবে এর নির্দিষ্ট কোনো নিয়ম নেই ।আপনি নিজেকে প্রশ্ন করবেন,আমি কি সরকারিতে চান্স পাবো?যদি হ্যা হয় উত্তর তাহলে যতক্ষণ নিজের মধ্যে Self Satisfaction কাজ না করবে ততক্ষণ পড়বেন।


🔰প্রশ্নঃযদি দূরের শহরে চান্স হয় তাহলে এতোদূরে গিয়ে পড়বো কি করে?

❇️উত্তরঃচান্স পাওয়াটাই মূখ্য!চান্স পাওয়ার পর ইচ্ছে করলে মাইগ্রেশনের মাধ্যমে নিজ জেলা অথবা আশেপাশের জেলায় চলে আসতে পারবেন(শর্ত প্রযোজ্য)*


🔰প্রশ্নঃজেলা কোটায় সুবিধা আছে কি?

❇️উত্তরঃঅবশ্যই আছে,নিজ জেলায় ২০% অগ্রাধিকার পাবেন।


🔰প্রশ্নঃনার্সিং এর সার্কুলার বের হয়েছে কি?

❇️উত্তরঃমাত্র আপনাদের এইচএসসির ফলাফল প্রকাশ করা হয়েছে, সার্কুলার টা কিছুদিনের মাঝেই প্রকাশ করবে,

এটা নিয়ে আপনাদের ভাবতে হবে না।বের হলে প্রত্যেকটা পেইজে,গ্রুপে জানিয়ে দেওয়া হবে।আর DGNM এর অফিসিয়াল ওয়েবসাইটে চোখ রাখুন।


★নার্সিং ভর্তি পরিক্ষায় জিপিএ কতটুকু প্রয়োজন.?

উত্তরঃ- *SSC এর প্রাপ্ত পয়েন্ট কে 4 দ্বারা গুন করে 20 mark 

*HSC এর প্রাপ্ত পয়েন্ট কে 6 দ্বারা গুন করে 30 mark। 

total 50 mark আসবে SSC+HSC GPA থেকে।


★নার্সিং ভর্তি পরিক্ষা কখন হবে.?

উত্তরঃ- প্রত্যেক বার সকল ভর্তি পরিক্ষার পরে হয়,এবার সার্কুলার দেওয়ার পর-ই দেখা যাবে কখন হয়,এতো চিন্তা না করে ভালো করে প্রস্তুতি নিন।


বিঃদ্রঃভূল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনার মূল্যবান সময় নষ্ট করে জানিয়ে দেবেন।

No comments

Theme images by RASimon. Powered by Blogger.