Attention

আমাদের এই ওয়েবসাইট এ প্রযুক্তি ও বিজ্ঞান বিষয়ক বিভিন্ন টিউটোরিয়াল ভিডিও এবং পোস্ট দেওয়া হবে এবং গল্প,উপন্যাস,স্ব্যাস্থ সেব সহ আরো অনেক কিছু পোস্ট করা হয়।পাশে থাকবেন ধন্যবাদ

সকালবেলায় পানি খাওয়ার উপকারিতা || কোরআন হাদিসের আলোকে।

👉সকালে খালি পেটে পানি পানের উপকারিতা⤵

وَجَعَلْنَا مِنَ الْمَاءِ كُلَّ شَيءٍ حَيٍّ...
অর্থ : আমি পানি থেকে সকল জীব সৃষ্টি করেছি। (সূরা,আম্বিয়া-৩০)

সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে পানি পান করা স্বাস্থ্যের জন্য ভালো, তা আমরা অনেকেই জানি। কিন্তু এটা #ঠিক_কী_কী_উপকারে আসে আর তার সুফল কেমন করে পাওয়া যায়, তা হয়তো অনেকেরই অজানা। অল্প কিছু বিষয় মেনে চললেই সকালে খালি পেটে পানি পান করে সুস্থ-সবল থাকার পথে একধাপ এগিয়ে থাকা সম্ভব।

সকালে পানি পানে শুধু #পাকস্থলীই_পরিষ্কার হয় না, এটা অনেকগুলো রোগের ঝুঁকি থেকে আমাদের বাঁচতে সহায়তা করে।

#প্রথমত, এই অভ্যাস #মলাশয়কে_ঠিকঠাক ও সচল রাখতে সহায়তা করে এবং #পরিপাকক্রিয়া থেকে সঠিকভাবে নানা #পুষ্টি_উপাদান গ্রহণে শরীরকে সাহায্য করে। ভালো হজমশক্তি আপনা থেকেই অনেকগুলো স্বাস্থ্য সমস্যার সমাধানে উপকারে আসে।

#দ্বিতীয়ত, পর্যাপ্ত পানি পানে শরীরের ত্বক উজ্জ্বল ও সুন্দর থাকে।
রক্ত থেকে ‘টক্সিন’ বা বিষাক্ত নানা উপাদান দূর করে পানি। শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এই পানি। কেননা, পানি #নতুন_রক্ত_কোষ এবং #পেশি_কোষ জন্মানোর প্রক্রিয়ায় সহায়তা করে। আর #ওজন_কমিয়ে রাখতেও পানি পান করা পর্যাপ্ত উপকারী।
সকালে পানি পানের পর অল্প কিছুক্ষণ অন্য কিছু না খাওয়াই ভালো।

এই #পানি_চিকিত্সার_কোনো_পার্শ্বপ্রতিক্রিয়া নেই এবং এটা পরিপাক ক্রিয়ার জন্য দারুণ উপকারী। প্রতিদিন সকালে গড়ে চার গ্লাস পানি (প্রায় এক লিটার) পান করা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। প্রথম দিকে এটা অনেক বেশি মনে হলেও কিছুদিন এভাবে পানি পান করলে বিষয়টা সহজেই আয়ত্ত হয়ে যাবে এবং এর উপকারিতাও টের পাওয়া যাবে।

No comments

Theme images by RASimon. Powered by Blogger.