রম্য গল্প | আমার ক্রাস😊
![]() |
| রম্য রচনা. |
'হু ভিউড ইওর প্রোফাইল মোস্ট' চেক করে থমকে গেলাম। প্রথমেই ক্রাশের আইডি।
তার মানে রিয়েক্ট কমেন্ট না করলেও আমার প্রোফাইল নিয়মিত ভিজিট কর ক্রাশ। খুশিতে বার দশেক নিজেই নিজের প্রোফাইল ভিজিট করলাম।
আহা কি যে ভালো লাগছে। তার কিছুক্ষণ পর আমার পিকে আদিবের করা ওয়াও, বিউটিফুল কমেন্টের নিচে গিয়ে ক্রাশ রিপ্লে দিলো "এভাবে দেখতে হয় না।" নোটিফিকেশন দেখে তো আমি একেবারে থ। ক্রাশ তাহলে আমাকেও পছন্দ করে।
সেখানে গিয়ে রিপ্লে দিতে ইচ্ছে করছে কিন্তু আমি আবার সহজে কারো কমেন্টের রিপ্লে দেই না। সেলিব্রেটি ভং ধরে সবকিছু পর্যবেক্ষণ করছিলাম। ক্রাশের সাথে কখনো কথা হয় নি।
আশা করে আছি ক্রাশ আগে নক দিবে। সেই আশায় সুন্দর সুন্দর ছবি স্টোরিতে দিলাম। নাহ ক্রাশ তো ভিউ ই করছে না। মনে মনে নিজেকে শান্তনা দিলাম ক্রাশের ডে'র জায়গায় সম্ভবত রুম শো করছে।
মন ভালো করতে শাড়ি পরা একটি ছবি আপলোড দিলাম। সুন্দর ছবি আপলোড দিলে সবাই ওয়াও নাইস বিউটিফুল কমেন্ট করে আর এসব দেখে আমার মন ভালো হয়ে যায়।
আদিব সে ছবির নিচে কমেন্ট করেছে "কি সুন্দর লাল টুকটুকে বউ এর মত লাগছে। আমার যদি এমন একটা বউ হতো।
" আমি রিপ্লে দেয়ার আগেই ক্রাশ এংরি রিয়েক্ট দিয়ে কমেন্টে রিপ্লে দিলো "যাকে তাকে দেখলেই বউ বানাতে ইচ্ছে করে। আর কখনো এসব বলবানা আদিব।"
ইসস ক্রাশের রিয়েক্ট দেখে আমার নাচতে ইচ্ছে করছে😊। নাহ এবার কথা বলতেই হবে। ভং ছেড়ে নিজেই টেক্সট দিলাম
--আমাকে সরাসরি বললেও পারতা। ক্রাশ মেসেজে লাভ রিয়েক্ট দিয়ে রিপ্লে দিলো,
-- সরাসরিই বলতে চেয়েছিলাম। কিন্তু লজ্জায় আর বলে ওঠা হয়নি।🙈
-- লজ্জা পাওয়ার কি আছে?
-- আসলে সবাই তো সমানভাবে নেয় না। কি না কি মনে করো আবার।🥺
-- নাহ নাহ। মনে করার কি আছে। তুমি বলো।
মনে মনে আমার যে কি পরিমানে আনন্দ হচ্ছিলো। ইশ প্রেমটা বোধহয় হয়েই যাবে তাও আবার ক্রাশের সাথে। ক্রাশ কত্ত ভালো মেয়েদের সেধে টেক্সট ও করে না।
-- আসলে আদিবকে আমার খুব পছন্দ। অথচ আদিব সারাদিন আমাকে ভাই ভাই ডাকে। তুমি কি ওকে একটু বলে দিবা আপু প্লিজ(লজ্জার ইমুজি)🙈
বিশ্বাস করেন রাসেল ভাই আমি এই
টেক্সট দেখে আকাশ থেকে পড়লাম🤔। জিজ্ঞেস করলাম
-- মানে কি?
-- মানে আপু আমি একজন গে😠। আদিবকে আমি ভালোবাসি। ওকে সবসময় দেখি আপনার ছবিতে লাভ দেয় কমেন্ট করে। তাই আপনার প্রোফাইল বার বার চেক করি। প্লিজ একটু বলে দিবেন ওকে। ও যাতে আমাকে এক্সেপ্ট করে।
চারদিকে বাংলা সিনেমার দুঃখের ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজতে লাগলো। ভাঙা মন নিয়েই সাথে সাথে ব্লক দিলাম ক্রাশকে। কনফার্ম অপশনে ক্লিক করতে গিয়ে ভাবলাম আহারে আমার চকলেটের মত মিষ্টি দেখতে ক্রাশ। এইটা কি করলি তুই। নিজের চুল টেনে ছিড়তে ইচ্ছে করছে। নিজের জন্য নিজে নোট লিখলাম।" তাসমি বোইন আর যার তার উপর ক্রাশ খাইস না। অন্তত নিজের ইমেজের কথা একবার ভাব"
নোট লিখে মন ভালো করার জন্য নিউজফিড স্ক্রল করছিলাম। রুহান নামের আইডি থেকে প্রোফাইল পিকচার আপলোড করা হেয়েছে। কালো পাঞ্জাবী, চাপ দাড়ি, চোখে কালো ফ্রেমের চশমা। ইস ছেলেটা কি সুন্দর।
#রম্য
#ক্রাশ
@Tasmima Yeasmin

No comments