Attention

আমাদের এই ওয়েবসাইট এ প্রযুক্তি ও বিজ্ঞান বিষয়ক বিভিন্ন টিউটোরিয়াল ভিডিও এবং পোস্ট দেওয়া হবে এবং গল্প,উপন্যাস,স্ব্যাস্থ সেব সহ আরো অনেক কিছু পোস্ট করা হয়।পাশে থাকবেন ধন্যবাদ

ইসলামিক গল্প | কারো কাছে রুপের বা গুনের বর্ননা করতে নেই।

বিবাহিতদের জন্য
******************

পরিচিত এক বোনের সাথে কথা হলো। বোনটি আপাদমস্তক পর্দা করেন। বাংলাদেশের রঙ্গিলা পর্দা না রীতিমত ভৌতিক পর্দা। তবে বোনটি আবার মাশাআল্লাহ বেশ বুদ্ধিমতী ও চৌকস।

বোনটির দ্বীনদার স্বামী অসম্ভব ভ্রমনপািয়াসী একজন মানুষ। স্ত্রী ছেলেমেয়ে নিয়ে বেড়াতে পছন্দ করেন।
বোনটির কাছেই শুনলাম। ভ্রমনের সুবিধার্থে তিনি নাকী তাঁর জমানো ডলার খরচ করে একটা সুদৃশ্য গাড়ী কিনে ফেলেছেন যেটাতে একটা ঘরের সবরকম সুবিধা রয়েছে।

এটি করার কারণ একটাই। তাঁর প্রিয়তমার অযু আর ইস্তেঞ্জার যেনো সমস্যা না হয়। ছোট ছোট বাচ্চাদের ব্যপারটা তো আছেই। সবমিলিয়েই তাঁর ঐ উদ্যোগ।

আত্মীয় মহলের সবাই কানাকানি শুরু করে দিলেন। দেশ থেকে শ্বাশুড়ী আম্মা ফোন করে তুমুল বকা।

-" কী রে,  তোর জামাই গাড়ী কিনসে কী করতে..? মানুষ টাকা পয়সা দিয়ে জায়গা জমি করে। আর তোরা কিনোস গাড়ী। কী হবে এই গাড়ী কিনে..? বনজঙ্গলে ঘুরে কী মজা পাস তোরা..?"
বোনটি মা'কে বোঝাতে না পেরে চুপ রইলো।

স্বামীর বন্ধুরা এসে গাড়ী দেখলেন। তারা যথেষ্ট অবাক। এক বন্ধু তো গাড়ী দেখে রীতিমত উত্তেজিত। সে বলতে লাগলো।

- " Hey.....man ! It's awesome what are you going to do with it...? "

-  " trying to make a camper van."

-  " thats great ! Let's go somewhere with this all of us.

-  " Oh. no no....I am planning to go for trips with my family. I take them for hikes.

-  " Oh ! damn ! My wife and kids doesn't even want to get out of the house. They don't like outdoor living. Will you introduce me to her...? Pls pls pls...!"

-  " Oh...No...Not at all. My wife maintains hizaab. She doesn't come out in front of anybody...! "

-" Oh, great..! It means, she is only for you...? Wow...kinda king's life...!!!

বন্ধুটির চোখে অপার বিস্ময়,  মিশ্রিত বেদনা।

পরের ঘটনা একেবারেই সাধারন। বিভিন্ন ছুতানাতায় সে বোনটির স্বামীর সাথে দেখা করতে আসে। মনে আশা, কোনোভাবে যদি বন্ধুর স্ত্রী'কে একনজর দেখা যায়। দু'বার মুখোমুখি পড়ে যাবার পর বহু কষ্টেও তার গায়ের রং আর কণ্ঠ উদ্ধার করতে না পেরে বন্ধুটির মন বড় খারাপ হয়ে যায়। সারাদিন ভাবে, এ কেমন মেয়ে। যার পছন্দ সব তার নিজের পছন্দের সাথে মেলে..? তাকে একটু দেখা এতো কষ্ট কেনো...?

বোনটির স্বামী গল্পে গল্পে স্ত্রী'র পছন্দ অপছন্দ, খুনসুটি, অবসরে দৌড় প্রতিযোগীতা করা, গোসলের সময় ইচ্ছে করে তার তোয়ালে লুকিয়ে ফেলা, তার স্ত্রী'র তরতর করে গাছে উঠে যাওয়া, তার নিজ হাতে হাতুড়ী ঠুকে ট্রি হাউজ বানানো, বুক ডন দেবার সময় তার পিঠে বসে ফেসবুকিং করার গল্প করলে সেসব শুনে বন্ধুটি রীতিমত কাতর স্বরে একদিন বলেই বসেছে।

-" কী চমৎকার তোর জীবন দোস্তো..! লাইক হেভেন...! আমি জানতাম না জীবনটা এতো সুন্দর। স্বামীর জীবনে স্ত্রী'র বেড পার্ফমেন্স ছাড়াও যে একটা চমৎকার জগৎ গড়ে তোলা যায় তা তোকে না দেখলে জানতাম না। আমার এই পর্যন্ত চারটা ব্রেকাপ দুটো ডিভোর্স হয়েছে। অনেক খুচরো বান্ধবী আছে আমার। কিন্তু এই আনন্দটা আমি কোনোদিন পাইনি।  একটা হাম্বল রিকোয়েস্ট বন্ধু। তুই মরে গেলে তোর বউটাকে আমি বিয়ে করতে চাই...! তাকে বলিস সে যেনো আমার জন্য অপেক্ষা করে..!"

-" এই চ্যালাকাঠ টা দেখছোস...? বাইর হ , আমার বাসা থেকে। " স্বামীটি ক্ষেপে গেলেন।

এর পরের ঘটনা বড় দীর্ঘ। অন্য কোনো এক পরিসরে বলবো। কিন্তু গল্পটা থেকে শিক্ষাটুকু ছেঁকে নিয়ে এর নির্যাসটুকু কয়েক লাইনে একটু বলি।

★ স্ত্রী'র / স্বামীর খোলামেলা প্রশংসা জনসম্মুখে করবেন না। তার রূপ-গুণ যা'ই আছে লুকিয়ে রাখুন।! সে আপনার সাথে কতোটা রোমান্টিক তা আপনিই জানুন। বাকিদের জানার দরকার নাই। বাকীদের কাছে সে কালো ভুতই থাকুক আপনার কাছে থাকুক হিরো বা হুর হয়ে। মনে রাখবেন, শুধু চোখে দেখেই কেউ রূপের প্রেমে পড়ে না। কানে শুনে মনে কল্পনা করেও কেউ কারো প্রতি আকৃষ্ট হতে পারে। কার ব্যক্তিত্ব কখন কাকে আকর্ষণ করে কে জানে।

★ আমাদের পরহেজগার বোনেরা মনে করেন স্বামীর হুকুমের গোলাম হয়ে থাকলে আর তার গা মাথা টিপে দিলেই বুঝি আদর্শ স্ত্রী হওয়া যায়। এটি ভুল। নিজেকে মাটির ঢেলা বানিয়ে স্বামীর জীবনটা নিরামিষ করে দেবেন না। জীবনটাতে একটু রস আনুন। নইলে স্বামী অন্যের রুমঝুম মার্কা বউ দেখে দীর্ঘশ্বাস ফেলবে।

★ স্বামীরাও শাড়ী গহনা কিনে দিয়েই ক্ষান্ত হবেন না। সেগুলো রাত বিরেতে পড়তে বলুন। দু চোখ মেলে দেখুন, প্রশংসা করুন। সারাদিনের চোখের সগীরা গুনাহ ঝরে যাবে। পরমাবেগে হাত দুটো ধরুন, জীবনটা নতুন মনে হবে। তার কাজকে এপ্রিসিয়েট করুন। সে আপনার বাড়ী তিনবেলা ভাত খেতে আসেনাই। এটা তো তার বাপের বাড়ীতেও পাওয়া যায়। ব্যস্ততা সরিয়ে স্ত্রীকে একটু সময় দিন।

★ ইসলাম একটি পূর্নাঙ্গ জীবন ব্যবস্থা। স্বামীর সঙ্গ সুন্দর ও অর্থপূর্ণ করতে পৃথিবী বিখ্যাত স্কলারদের লেখা দাম্পত্য সম্পর্কের উপর বই পড়ুন। নিজেকে বোরিং আর ঝগরাটে করে উপস্থাপন করে দাম্পত্যটাকে বিষাক্ত করে পরে বলবেন না, আমার জামাইয়ের/ বউয়ের নজর খারাপ। বউ এতো সুন্দর অথচ চোখ যায় পাশের বাড়ীর কালির দিকে।

শুধু দেখতে সুন্দর তো মাকাল ফলও। কিন্তু তাতে কোনো স্বাদ নেই। স্বামীর কাছে নিজেকে সুন্দর সঠিকভাবে তুলে ধরতে পারাও একটা পরহেজগারী, একটা বাড়তি যোগ্যতা। সবসময় সংসারের নেগেটিভ দিক বলে বলে তার মাথা খাবেন না।

★ সংসারের বাইরেও নিজেদের জন্য একটা সময় বের করুন। দুষ্টামী খুনসুটি করুন। খেলাধুলা করুন, দুজন দুজনের ভালো বন্ধু হয়ে যান।  প্রতিযোগীতায় নামুন কে কাকে কতোটা সুখী করতে পারে। সঙ্গীর পছন্দ অপছন্দের দিকে নজর দিন।

দুনিয়া হবে জান্নাতের বাগিচাতূল্য।

ছবিটা গাড়ীর ভেতরের।


No comments

Theme images by RASimon. Powered by Blogger.