জোঁক থেরাপি, উপকারি প্রানী হিসেবেও কাজ করে।
সৃষ্টিকর্তা প্রতিটা প্রাণী , কিট পতঙ্গের দায়িত্ব ভাগ করে দিয়েছেন ।
আমরা বিশেষ করে পানিতে বাস করা জোঁক , যাকে দেখলেও প্রচণ্ডভাবে আতঙ্কিত হই তাঁরও ভূমিকা আছে , আছে অন্য প্রাণীর জন্য তাঁর উপকারিতা ।
ছোট্ট তথ্যের মাধ্যমে অর্জন করে নেই কিছু জ্ঞান ।
একটি জোঁক ২ থেকে ১৫ মিলিলিটার রক্ত শুষতে পারে।
সেই সঙ্গে মুখ থেকে এক ধরনের লালা মিশিয়ে দেয় রক্তে, যাতে হিরুডিন, ক্যালিক্রেইন, ক্যালিনের মতো কিছু উৎসেচক থাকে।
যা রক্তের দুষ্টি দূর করতে সাহায্য করে।
.
জোঁক শরীরের পচনশীল অংশের দূষিত রক্ত দ্রুত শুষে নিয়ে নতুন রক্ত সঞ্চালনে সাহায্য করে৷ এমনকি, রক্তে শর্করার মাত্রাও নিয়ন্ত্রণে রাখে।
জোঁকের শরীর থেকে ডেস্টাবিলেস নামে এক ধরণের প্রোটিন প্রবেশ করে মানুষের দেহে, যা বহু জেদি জীবাণুকে মেরে ফেলে।
.
জয়েন্ট পেইনেও দারুণ কাজ করে জোঁক থেরাপি। ব্যথার জায়গায় কিছুক্ষণ জোঁক রাখলে রক্ত সরবরাহের উন্নতি হয়!
আল্লাহ তায়ালা দুনিয়ায় যা কিছু সৃষ্টি করেছেন, সব কিছুর মধ্যেই কোন না কোন গুণ দিয়েই সৃষ্টি করেছেন, কিন্তু আমরা বুঝতে পারি না।
আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান করুক....!

No comments