শরিরের কোন স্থান পুড়ে গেলে করনীয় | If any part of the body is burnt
![]() |
| Burn Your Body |
বর্তমানে প্রযুক্তি আমাদের জীবনকে যতটা সহজ ও হালকা করেছে, ঠিক ততটাই করেছে ঝুঁকিপূর্ণ। ইলেকট্রনিক্স পন্য যেমন আমাদের জন্য আশীর্বাদ তেমনি কারণে-অকারণে বিস্ফোরণ ঘটে হয়ে উঠতে পারে আর তাই হলো অভিশাপ। আর এই বিস্ফোরণ থেকেই জীবন মৃত্যুর খেলা শুরু হয়ে যায়।
আজ আমাদের বিষয় দেহের কোন স্থান পুড়ে গেলে তৎক্ষনাৎ করনীয় কি.?
১. যে অংশ পুড়ে যাবে তাতে প্রচুর পরিমাণে পানি ঢালুন।
২. ভুল করেও ঠাণ্ডা পানি,বরফ, অথবা কোন ধরনের ক্রিম লাগানো থেকে বিরত থাকুন ।
৩. পুড়ে যাওয়া ব্যক্তির গায়ের কাপড়-চোপড় এবং গয়না যথাসম্ভব দ্রুত খুলে ফেলুন। এবং শিশুদের হলে পরনে ডায়াপার থাকলে তাও খুলে ফেলতে হবে।
৪. যদি পুড়ে যাওয়া স্থানে কোনো গয়না, পিন কিংবা কাপড় লেপ্টে থাকে অথবা আটকে যায় তাহলে তা খোলার বা ছাড়ানো চেষ্টা করা থেকে বিরত থাকুন। এতে করে রোগী অনেক কষ্ট পাবে এবং ক্ষতির পরিমাণ অনেক গুনবেড়ে যাবে।
৫. পোড়া স্থানে প্রচুর পরিমাণে পানি ঢালার কারণে রোগীর শরীর শীতল হয়ে যেতে পারে। তাই যে অংশ পুড়ে গেছে ওই অংশ খোলা রেখে শরীরের সুস্থ অংশ কম্বল দিয়ে জড়িয়ে নেয়া যেতে পারে।
৬. যতদ্রুত সম্ভব দগ্ধ ব্যক্তিকে হাসপাতলে নিতে হবে। পুড়ে যাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে রোগীকে হাসপাতালে নিতে পারলে রোগীর বেঁচে থাকার সম্ভাবনা বেড়ে যায় অনেক গুন বেশি।
৭. পোড়া স্থানে লবণ,ডিমের সাদা অংশ কিংবা টুথপেস্ট লাগনো থেকে বিরত থাকুন ।
৮. রোগীকে যথাসম্ভব তরল ও পানীয় খাবার দিন। বিশেষ করে ডাবের পানি পোড়া রোগীদের জন্য প্রাকৃতিক ওষুধ হিসেবে কাজ করে থাকে।
Md Abdul Motalab

No comments