Attention

আমাদের এই ওয়েবসাইট এ প্রযুক্তি ও বিজ্ঞান বিষয়ক বিভিন্ন টিউটোরিয়াল ভিডিও এবং পোস্ট দেওয়া হবে এবং গল্প,উপন্যাস,স্ব্যাস্থ সেব সহ আরো অনেক কিছু পোস্ট করা হয়।পাশে থাকবেন ধন্যবাদ

Nursing Admission Circular 2020-2021 | নার্সিং ভর্তি পরিক্ষার সার্কুলার ২০২০-২১

 সরকারি ও বেসরকারি নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে নিন্মলিখিত শর্তে ভর্তিচ্ছু আগ্রহী প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বাব করা যাচ্ছে।




শর্তাবলি.. 


১) প্রার্থীকে বাংলাদেশ স্থায়ী নাগরিক হতে হবে।


২) আবেদনকারী-কে ২০১৯ ও ২০২০ সালে এইচএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ও ২০১৭ ও ২০১৮ সালে অনুষ্ঠেয় এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।


৩)ব্যাচেলর অব সাইন্স ইন নার্সিং(বিএসসি ইন নার্সিং)  : বিজ্ঞান বিভাগে এইচএসসি সমমানের পরীক্ষায় সর্বমোট ৭.০০ গ্রেড থাকতে হবে।তবে কোনো পরিক্ষায় জিপিএ ৩.০০ পয়েন্ট এর নিচে গ্রহনযোগ্য হবে না।এবং উভয় পরিক্ষার জীববিজ্ঞান বিষয়ে গ্রেড ৩.০০ থাকতে হবে।


৪) ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি/ডিপ্লোমা ইন মিডওয়াইফারি:- 

যে কোনো বিভাগ থেকে এইচএসসি ও এসএসসি সমমানের পরীক্ষায় সর্বমোট জিপিএ ৬.০০ পয়েন্ট থাকতে হবে।

তবে কোনো পরিক্ষায় ২.৫০ এর নিচে গ্রহনযোগ্য হবে না।


৫)ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং(বিএসসি ইন নার্সিং) ও ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সে ভর্তির জন্য পুরুষ প্রার্থীর ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানের নির্দিষ্ট আসনের ১০% শতাংশ এবং বেসরকারি প্রতিষ্ঠানের নির্দিষ্ট আসনের ২০% ভর্তির যোগ্য হবে। ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে শুধুমাত্র মহিলা প্রার্থীরা-ই আবেদন করতে পারবে।


৬) নার্সিং ও মিডওয়াইফারি কোর্স সমুহের ভর্তির জন্য অনলাইনে ফরম পুরনের নির্দেশিকা ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যান এর ওয়েবসাইট (www.mefwd.gov.bd) নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ওয়েবসাইট (www.dgnm.gov.bd) এবং নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের ওয়েবসাইট (www.bnmc.gov.bd) এর ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে।


৭) এক ঘন্টার ১০০ (একশত) নম্বরের MCQ পদ্ধতিতে লিখিত পরিক্ষা অনুষ্ঠিত হবে।


ক) বিএসসি ইন নার্সিং কোর্সের নম্বর বিভাজনঃ- বাংলা২০,ইংরেজী২০,বিজ্ঞান৩০(পদার্থ,রসায়ন,জীববিজ্ঞান),গনিত ১০,সাধারন জ্ঞান ২০,সর্বোমোট ১০­০ নাম্বার।


খ) ডিপ্লোমা ইন নার্সিং এ্যান্ড মিডওয়াইফারি/ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের নম্বর বিভাজনঃ- বাংলা২০,ইংরেজী২০, বিজ্ঞান ২৫,সাধারন জ্ঞান ২৫,গনিত ১০,সর্বোমোট ১০­০ নাম্বার।


৮) এসএসসি ও এইচএসসি বা সমমানের পরিক্ষার প্রাপ্ত জিপিএ এবং প্রার্থীর লিখিত পরিক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে।

ক)এসএসসি/সমমানের পরিক্ষায় প্রাপ্ত জিপিএ ৪ এর গুনিতক, ৪*৫=২০

খ) এইচএসসি/সমমানের পরিক্ষায় প্রাপ্ত জিপিএ ৬ এর গুনিতক, ৬*৫=৩০


৯) লিখিত পরিক্ষায় ৪০ বা তদুর্দ্ধ নম্বর প্রাপ্তগন উত্তীর্ণ মর্মে বিবেচিত হবে,উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে মেধাতালিকার ভিত্তিতে সরকারি প্রতিষ্ঠানে এবং অবশিষ্ট উত্তীর্ণ প্রার্থীরা নির্ধারিত আসনে বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তির আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে।


১০) ভর্তির ফিঃ- ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং (বিএসসি ইন নার্সিং) ৭০০/-(সাতশত) টাকা, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে ভর্তি পরীক্ষার ফি বাবদ ৫০০/-(পাঁচশত) টাকা মাত্র টেলিটক প্রি-পেইড মােবাইলের মাধ্যমে জমা প্রদান। অনলাইনে টাকা জমা হলেই আবেদন চুড়ান্ত ভাবে গৃহীত হবে।


১১) অন-লাইনে আবেদন শুরুর তারিখ – ১৫ জুলাই ২০২১ (সকাল ১০টা থেকে)

*অন-লাইনে আবেদনের শেষ তারিখ – ১৭ আগষ্ট২০২১(রাত ১১.৫৯)

*অন-লাইনে টাকা জমা দেওয়ার তারিখ – ১৮ আগষ্ট ২০২১ (রাত ১১.৫৯)

*প্রবেশপত্র বিতরনও ভর্তি পরীক্ষার তারিখ পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। 


১২) সরকারি নার্সিং কলেজ ও ইন্সটিটিউট এ মুক্তিযোদ্ধার সন্তান ও সন্তানের সন্তান এর জন্য মোট আসনের ২% সংরক্ষিত থাকবে। অবশিষ্ট ৯৮% আসনের এর মাঝে ৬০% জাতীয় মেধাতালিকা ও বাকি ৪০% জেলা কোটায় নির্বাচন করা হবে।


১৩) মুক্তিযোদ্ধা কোটায় আবেদন করা প্রার্থীদের যথাক্রমে মুক্তিযোদ্ধা সনদের স্মারক নম্বর বা সনদ নম্বর ও তারিখ অনলাইন আবেদনে এন্ট্রি করতে হবে,স্মারক নম্বর বা সনদ নম্বর ও তারিখ ছাড়া উক্ত কোটা সমুহে আবেদন এন্ট্রি হবে না।


১৪) নির্বাচন প্রার্থীদের দেয়া তথ্যা অসম্পূর্ণ বা ভুল প্রমাণিত হলে তার ভর্তি বাতিল মর্মে গন্য হবে।


সুরাইয়া বেগম

রেজিস্ট্রার

বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল, 

সদস্য-সচিব কেন্দ্রীয় ভর্তি কমিটি।


★নার্সিং ভর্তি পরিক্ষা ২০২০-২১
★নার্সিং ভর্তি সার্কুলার ২০২০-২১
★নার্সিং ভর্তি সার্কুলার ২০২০-২০২১

No comments

Theme images by RASimon. Powered by Blogger.