Attention

আমাদের এই ওয়েবসাইট এ প্রযুক্তি ও বিজ্ঞান বিষয়ক বিভিন্ন টিউটোরিয়াল ভিডিও এবং পোস্ট দেওয়া হবে এবং গল্প,উপন্যাস,স্ব্যাস্থ সেব সহ আরো অনেক কিছু পোস্ট করা হয়।পাশে থাকবেন ধন্যবাদ

নার্সিং ভর্তি সার্কুলার ২০২০-২০২১ | ফরম পুরন সংক্রান্ত নির্দেশনা।

নার্সিং ও মিডওয়াইফারি কোর্সে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ফরম পুরন সংক্রান্ত নির্দেশনা। 


সরকারি ও বেসরকারি নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে নিন্মলিখিত শর্তে ভর্তিচ্ছু আগ্রহী প্রার্থীদের জন্য ভর্তি সংক্রান্ত নির্দেশনা। 


শর্তাবলি.. 


১) প্রার্থীকে বাংলাদেশ স্থায়ী নাগরিক হতে হবে, এবং বয়য়া অনুর্ধ্ব ২২ বছর।


২) আবেদনকারী-কে এইচএসসি সমমানের পরীক্ষায় ২০১৯ বা ২০২০ ইংরেজি সালে উত্তীর্ণ এবং এসএসসি বা সমমানের পরীক্ষায় ২০১৭ অথবা ২০১৮ সালে উত্তীর্ণ হতে হবে।


৩) ৪ বছর মেয়াদি ব্যাচেলর অব সাইন্স ইন নার্সিং(বিএসসি ইন নার্সিং) এর ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি সমমানের পরীক্ষায় সর্বমোট নুন্যতম জিপিএ ৭.০০ থাকতে হবে।তবে কোনো পরিক্ষায় জিপিএ ৩.০০ পয়েন্ট এর নিচে গ্রহনযোগ্য হবে না।এবং উভয় পরিক্ষার জীববিজ্ঞান বিষয়ে গ্রেড ৩.০০ থাকতে হবে।


৪) ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি/ডিপ্লোমা ইন মিডওয়াইফারি:- 

যে কোনো বিভাগ থেকে এইচএসসি ও এসএসসি সমমানের পরীক্ষায় সর্বমোট নুন্যতম জিপিএ ৬.০০ পয়েন্ট থাকতে হবে।তবে কোনো পরিক্ষায় ২.৫০ এর নিচে গ্রহনযোগ্য হবে না।


৫) বাংলাদেশের নাগরিক বা বিদেশি শিক্ষা O level or A level কার্যক্রমে এসএসসি/এইচএসসি পরিক্ষায় উত্তীর্ণ ও তাদের মার্কশীটসমুহ বাংলাদেশ প্রচলিত জিপিএ তে রুপান্তর করে Equivalence Certificate সংগ্রহ করার পর অনলাইনে আবেদন করতে পারবে।


৬) ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং(বিএসসি ইন নার্সিং) ও ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সে ভর্তির জন্য পুরুষ প্রার্থীর ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানের নির্দিষ্ট আসনের ১০% শতাংশ এবং বেসরকারি প্রতিষ্ঠানের নির্দিষ্ট আসনের ২০% ভর্তির যোগ্য হবে। ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে শুধুমাত্র মহিলা প্রার্থীরা-ই আবেদন করতে পারবে।


৭) অনলাইনে ফরম পূরণের নিয়মাবলী 


৭.১) website:- http://bnmc.gov.com.bd


৭.২) অনলাইনে লগইন করার আগে নিম্নবর্ণিত তথ্য ও উপকরণগুলো সাথে রাখতে হবে,উপকরণগুলো না থাকলে ফরম পূরণ শেষ না করে ওয়েবসাইট থেকে বের হয়ে আসতে হবে, 


৭.৩) অনলাইনে আবেদনের ফরম পূরণ করার পর টেলিটক প্রিপেইড মোবাইল থেকে বিএসসি নার্সিং কোর্সের জন্য ৭০০ (সাতশত) টাকা, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের জন্য ৫০০ (পাঁচশত) টাকা ভর্তি পরিক্ষার ফি জমা দিতে হবে, ফি জমা দেওয়ার পরে-ই আবেদন চূড়ান্তভাবে গৃহীত হবে। 


ক) প্রার্থীর 300*300 Pixel মাফের সদ্যতোলা রঙিন ছবি jpg ফাইল সাইজ 100kb এর বেশি হবে না, স্ক্যান করা অথবা ডিজিটাল ক্যামেরায় তোলা ।


খ) প্রার্থীর 300*80 pixel মাপের স্ক্যান করার স্বাক্ষর (jpg) (কাগজে গাঢ় করে স্বাক্ষর করে তারপরে স্ক্যান করতে হবে) ফাইলের সাইজ 80kb এর বেশি হবে না,ছবি ও স্বাক্ষর প্রয়োজনীয় ম্যাপে তৈরি করা ও  মিলিয়ে দেখার জন্য 7.1 এর বর্নিত হোমপেজে একটি লিংক দেওয়া আছে। 


গ) 7.3 (খ) এ বর্ণিত ছবিও স্বাক্ষর কম্পিউটারে (যে কম্পিউটার থেকে ওয়েবসাইটে লগইন করবেন) অথবা পেনড্রাইভে পূর্বে থেকে সংগ্রহকৃত রাখতে হবে।


ঘ) ইংরেজিতে নিজের জেলা, বর্তমান ঠিকানা,স্থায়ী ঠিকানা (জেলা, থানা/উপজেলা, পোস্ট কোড ইত্যাদিসহ) লিখিতভাবে নিজের কাছে রাখতে হবে।


ঙ) ভর্তিচ্ছু নার্সিং কলেজ বা নার্সিং ও মিডওয়াইফারি ইনস্টিটিউশনের নামের পছন্দক্রম একবার দেওয়ার পর আর পরিবর্তন করা যাবে না। নার্সিং কলেজ কোড 101 থেকে 113 (সরণি 2) নার্সিং ইনস্টিটিউট কোড  201 থেকে 246 (সরনি 3) মিডওয়াইফারি ইনস্টিটিউট কোড 301 থেকে 341 (সারনি 4) 


চ) ভর্তি পরীক্ষার কেন্দ্র নির্বাচনী এক প্রয়োজন হবে। 


ছ) ওয়েব ব্রাউজ হতে http://bnmc.teletalk.com.bd ত

তে প্রবেশ করতে হবে,

প্রথমে ভর্তির নিয়মাবলী একটি সংযোগ লিংক দেখা যাবে,সেটিতে ক্লিক করে ভালভাবে পড়ে নিতে হবে,পড়া শেষ হলে আগের পৃষ্ঠায় ফেরত আসতে হবে। 


জ) এখানে প্রার্থীর এসএসসি বা সমমানের এইচএসসি বা সমমান পরীক্ষার তথ্য ইনপুট দেওয়ার অপশন আছে, প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষার্থীর ডাটা ভেরিফিকেশন সাপেক্ষে অ্যাপ্লিকেশন ফর্ম প্রদর্শিত হবে। 


ঝ) প্রার্থীর কোটায় আবেদন করার সুযোগ থাকলে সংশ্লিষ্ট কোটার বাটনে ক্লিক করতে হবে,কোটার অপশন পরিবর্তনের কোনো সুযোগ থাকবে না,

কোটায় ভর্তির সুযোগ পেলে ভর্তির সময় প্রয়োজনীয় কাগজ দেখাতে না পারলে ভর্তি বাতিল হয়ে যাবে। 


ঞ) প্রার্থীর নাম,পিতার নাম, মাতার নাম,জন্ম তারিখ,এবং পৃষ্ঠার মাঝামাঝি পরীক্ষার প্রাপ্ত লেটার গ্রেড সমূহ এবং গ্রেড পয়েন্ট স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে, (উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কারিগরি শিক্ষা বোর্ডে ও লেভেল এবং এ লেভেল এর পরই প্রার্থীরা তাদের অপশনে গিয়ে তথ্যসমূহ নিজেরা পূরণ করবেন)। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সে বিশ্ববিদ্যালয় কর্তৃক সঠিকতা যাচাই (ভেরিফিকেশন) করে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক নির্ধারিত তারিখে জমা প্রদান নিশ্চিত করতে হবে অন্যথায় প্রবেশপত্র ডাউনলোড করা যাবে না। 


ট) Home District এর ঘর যথাযথভাবে সিলেক্ট করতে হবে,পূরণকৃত জেলার কোটায় ভর্তির সুযোগ পেলে ভর্তির সময় সে জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে জন্ম নিবন্ধন সনদ দেখাতে না পারলে বরাদ্দকৃত আসন বাতিল হয়ে যাবে,অন্যান্য কোটার ক্ষেত্রেও একই সূত্র প্রযোজ্য হবে।


ঠ) মুক্তিযুদ্ধা কোটার (সন্তান সন্তানদের সন্তান) দাবিদার হলে এখানে Eligible for freedom fighters quota বাটনে ক্লিক করতে হবে। মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীদের স্মারক নম্বর বা সনদ নম্বর ও তারিখ অনলাইনে আবেদন এন্ট্রি করতে হবে। স্মারক নম্বর বা সনদ নম্বর ও তারিখ ছাড়া মুক্তিযোদ্ধা কোটায় অনলাইনে এন্ট্রি হবেনা, ভুল করে এই অপশনে ক্লিক দিলে এবং কোটা আসন পেলেও ভর্তি বাতিল হয়ে যাবে মুক্তিযুদ্ধা কোটার দাবিদার সন্তানদের সন্তানের ক্ষেত্রে সরকার কর্তৃক জারীকৃত বিধি বিধান অনুসরণ করতে হবে। 


ড) Permanent Address ও Present Address এক হলে Permanent Address এর বাটনে ক্লিক করলেই চলবে।


ঢ) 11 ডিজিটের একটি মোবাইল নাম্বার সর্বক্ষণিক চালু রাখতে হবে, টাকা জমা দেওয়ার পর উক্ত মোবাইল নম্বরে "ইউজার আইডি ও পাসওয়ার্ড" এসএমএসের মাধ্যমে আসবে, দ্বিতীয়বার আরেকটি মোবাইল নাম্বার দেওয়া উচিত প্রয়োজনের ক্ষেত্রে যোগাযোগের জন্য। 


(ণ) ভর্তিচ্ছু প্রতিষ্ঠান নির্বাচনঃ- ভর্তিচ্ছু প্রতিষ্ঠান নির্বাচনের জন্য choice option পুরন করতে হবে।বিএসসি ইন নার্সিং কোর্স এবং ডিপ্লোমা ইন নার্সিং এন্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের জন্য পৃথক পৃথক অপশন দেখাবে। 


A) বিএসসি নার্সিং কোর্স এর ক্ষেত্রে বামপাশের লিস্ট সকল নার্সিং কলেজের নাম রয়েছে, বামপাশের এই লিস্ট থেকে পছন্দের নার্সিং কলেজ হাইলাইট করে "অ্যাড"বাটনে ক্লিক করলে সেটা ডানদিকের লিস্টে চলে যাবে এভাবে এক এক করে নিজের পছন্দক্রমের ক্রমানুসারে কলেজগুলোকে ডান দিকে নিতে হবে,

ডান পাশের পছন্দক্রম বিএসসি ইন নার্সিং কোর্সের জন্য প্রতিষ্ঠানের তালিকা সারণির 2 এ উল্লেখ্য করা হয়েছে উত্তীর্ণ প্রার্থীদের ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠানের নির্ধারিত হবে। 


B) ডিপ্লোমার ক্ষেত্রে পুরুষ প্রার্থীগণ শুধু ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সে প্রতিষ্ঠান নির্বাচন করতে পারবে এবং মহিলা প্রার্থীগণ ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স হতে প্রার্থী ইচ্ছা করলে যেকোনো একটি অথবা উভয় কোর্সের প্রতিষ্ঠান নির্বাচন করতে পারবে। এক্ষেত্রে ভর্তিচ্ছুক প্রতিষ্ঠানও কোর্সের জন্য Choice Option একই সাথে পূরণ করতে হবে,

বামপাশের লিস্টের সকল প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানে অন্তর্ভুক্ত কোর্সের নাম একত্রিত (কোর্স) প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ রয়েছে। বামপাশের এই লিস্ট থেকে পছন্দের কোনো সংশ্লিষ্ট প্রতিষ্ঠান হাইলাইট করে অ্যাড বাটনে ক্লিক করলে সেটা ডানদিকে লিস্টে চলে যাবে,এভাবে এক এক করে নিজের পছন্দের ক্রমানুসারে কৌশল প্রতিষ্ঠানগুলোকে ডানদিকে লিস্টে নিতে হবে,এভাবে এক এক করে নিজের পছন্দের ক্রমানুসারে কোর্স ও প্রতিষ্ঠান গুলোকে ডান দিকের লিস্টে নিতে হবে।

ডান দিকের এই লিস্ট হবে প্রার্থীর পছন্দক্রম। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে জন্য প্রতিষ্ঠানের তালিকা যথাক্রমে সরনি 3 ও 4 উল্লেখ করা হয়েছে, উত্তীর্ণ প্রার্থীর মেধা ও পছন্দের ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠান নির্ধারিত হবে। 


ডানপাশের পছন্দের লিস্ট কমসংখ্যক প্রতিষ্ঠানের নাম থাকলে মেধাতালিকা থাকা সত্ত্বেও অপেক্ষমান তালিকার নাম চলে যাওয়া এবং আসন না পাওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই অধিক সংখ্যক প্রতিষ্ঠান পছন্দ করলে ভর্তির সুযোগ বেশি থাকবে। 


ত) পূর্ব থেকে তৈরি করে রাখা ছবি ও স্বাক্ষর কম্পিউটারে অথবা পেন ড্রাইভ থেকে ব্রাউজারে ব্রাউজ করে সিলেক্ট করতে হবে, 

থ) পৃষ্ঠা শেষে "ডিক্লারেশন" বাটনে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে,

দ) ছবিও স্বাক্ষর নির্ধারিত না হলে আপলোড হবে না,ছবিও স্বাক্ষর নির্দেশনা মোতাবেক করার অপশন এ অনলাইনে থাকবে,

ধ) এই পৃষ্ঠায় একটি User id নাম্বার দেখা যাবে,

এটি নাম্বার যত্নসহকারে সংরক্ষণ করতে হবে, কারণ এটা দিয়ে টেলিটক প্রিপেইড মোবাইল থেকে আবেদনের ফি দিতে হবে,আবেদনকারীর ছবি স্বাক্ষর সকল তথ্য দেখা যাবে,এই পৃষ্ঠা অবশ্য-ই প্রিন্ট করে রাখতে হবে,কেননা এই ছবি ও স্বাক্ষর তিনি সর্বত্র পরিচিত হবেন। 


ন) সতর্কতাঃ এই পৃষ্ঠায় যদি কোন তথ্য ভুল দেখা যায় অথবা ছবি বা স্বাক্ষর ভুল হয়,তবে সঠিক ছবি স্বাক্ষর ও তথ্য যোগ করে নতুনভাবে ফরম পূরণ করতে হবে,একবার পরীক্ষার ফি জমা দিলে এরপর ছবি,স্বাক্ষর পরিবর্তনের সুযোগ নেই।

অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার পূর্বে নির্দেশনাবলী ভালোভাবে পড়ে বুঝে অত্যন্ত সতর্কতার সাথে পরম পূরণ করতে হবে ত্রুটিপূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। 


প) সহায়ার জন্য ওদের নাম্বার বা ইমেইল এ মেইল করতে পারেন।


ফ) প্রিপেইড টেলিটক মোবাইল এর মাধ্যমে ফি জমা দিলে "ইউজার আইডি ও পাসওয়ার্ড" পাওয়া যাবে। এটা উভয় মোবাইলে আসবে। ফরম পূরণের সময় লেখা "তারকা চিহ্ন" নম্বরটি যে কোন অপারেটরের মোবাইল নাম্বারে ব্যবহার করা যাবে। 

ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে নির্ধারিত তারিখে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। 


ব) ফি এর টাকা শুধু টেলিটক সিমের মোবাইল নাম্বারের মাধ্যমে জমা দিতে হবে।ফরম পূরণকালে আবেদনকারীর প্রদত্ত মোবাইল নাম্বারে প্রয়োজনীয় এসএমএস দেওয়া হবে। 


ভ) ফি জমা দেওয়ার পদ্ধতিঃ-


*BNMC "user id" send 16222

*BNMC Yes "Pin" send 16222


পিন নাম্বারটি সঠিকভাবে লেখা হলে উক্ত টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে পরীক্ষার ফি বাবদ বিএসসি ইন নার্সিং কোর্সের জন্য ৭০০ টাকা এবং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে জন্য ৫০০ টাকা কেটে রাখা হবে। ফিরতি এসএমএস এ ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে।  


ম) প্রবেশপত্র নির্ধারিত তারিখের মধ্যে লিঙ্কে থেকে প্রবেশ পত্র সংগ্রহ করা যাবে।

বিষয়টি এসএমএসের মাধ্যমে জানানো হবে, প্রবেশপত্র হারিয়ে গেলেও পুনরায় একই প্রক্রিয়ায় প্রবেশপত্র সংগ্রহ করা যাবে।


য) সারনি ১/২/৩ এ কলেজ ও আসন সংখ্যা দেওয়া হলো।


 ৮) ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যান এর ওয়েবসাইট (www.mefwd.gov.bd) নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ওয়েবসাইট (www.dgnm.gov.bd) এবং নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের ওয়েবসাইট (www.bnmc.gov.bd) এর ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে।


৯) প্রার্থী মূল্যায়ন ও নম্বর বিভাজনঃ-

এসএসসি ও এইচএসসি বা সমমানের পরিক্ষার প্রাপ্ত জিপিএ এবং প্রার্থীর লিখিত পরিক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী মূল্যায়ন করা হবে।

ক)এসএসসি/সমমানের পরিক্ষায় প্রাপ্ত জিপিএ ৪ এর গুনিতক, ৪*৫=২০ (সর্বোচ্চ ২০ নম্বর)

*এইচএসসি/সমমানের পরিক্ষায় প্রাপ্ত জিপিএ ৬ এর গুনিতক, ৬*৫=৩০ (সর্বোচ্চ ৩০ নম্বর)

*MCQ পদ্ধতিতে লিখিত পরিক্ষা ১০০ নম্বর (সর্বোচ্চ)


খ) লিখিত পরিক্ষায় পাশ নম্বর ৪০.


*বিএসসি ইন নার্সিং কোর্সের নম্বর বিভাজনঃ- বাংলা২০,ইংরেজী২০,বিজ্ঞান৩০


(পদার্থ,রসায়ন,জীববিজ্ঞান),গনিত ১০,সাধারন জ্ঞান ২০,সর্বোমোট ১০­০ নাম্বার। MCQ পদ্ধতিতে লিখিত পরিক্ষায় অংশ গ্রহন করতে হবে।


*ডিপ্লোমা ইন নার্সিং এ্যান্ড মিডওয়াইফারি/ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের নম্বর বিভাজনঃ- বাংলা২০,ইংরেজী২০, বিজ্ঞান ২৫,সাধারন জ্ঞান ২৫,গনিত ১০,সর্বোমোট ১০­০ নাম্বার।MCQ পদ্ধতিতে লিখিত পরিক্ষায় অংশ গ্রহন করতে হবে।


গ) উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে মেধাতালিকার ও পছন্দের ভিত্তিতে সরকারি প্রতিষ্ঠানে এবং অবশিষ্ট উত্তীর্ণ প্রার্থীরা মেধাক্রমের ভিত্তিতে নির্ধারিত আসনে বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাবে। অকৃতকার্য কোন প্রার্থী সরকারি ও বেসরকারি কোন নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাবে না। 


Md Abdul Motalab.

BSc In Nursing. 

College of IUBAT. 


১০) জাতীয় মেধা তালিকা ও প্রার্থী নির্বাচনঃ-


ক) বিএসসি ইন নার্সিং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সে সরকারি প্রতিষ্ঠান 10 শতাংশ বেসরকারি প্রতিষ্ঠানের 20 শতাংশ পুরুষ এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে কেবলমাত্র নারী প্রার্থীগণকে অন্যান্য শর্তাবলীসহ কোটার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে। 


খ) প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ভর্তি পরীক্ষায় কৃতকার্য প্রার্থীদের মেধাতালিকা বিশেষ কোটা যদি থাকে উল্লেখযোগ্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ ও ডিজিএনএম এবং বিএনএমসি এর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। 


গ) সরকারি নার্সিং কলেজ ইনস্টিটিউটের মুক্তিযুদ্ধাদের সন্তান এবং সন্তানের সন্তানের জন্য মোট আসনের 2% সংরক্ষিত থাকবে, অবশিষ্ট আসনের 98% মধ্যে 60% প্রার্থী জাতীয় মেধা এবং 40% প্রার্থী জেলা কোটা নির্বাচন করা হবে। 


ঘ) নির্বাচিত প্রার্থীদের অর্জিত মেধাক্রমঃ এবং নার্সিং কলেজ ইনস্টিটিউট পছন্দের ভিত্তিতে প্রার্থী কোন সরকারি প্রতিষ্ঠানে ভর্তি হবেন তা স্বয়ংক্রিয়ভাবে নির্বাচন করা হবে। 


ঙ) ডিপ্লোমা কোর্সের ক্ষেত্রে তাদের কোর্স পছন্দের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত হবে,

চ) মুক্তিযোদ্ধা কোটার দাবিদার সন্তানের সন্তানের ক্ষেত্রে সরকার কর্তৃক জারীকৃত বিধি বিধান অনুসরণ করা হবে।

ছ) পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের তথ্য ( যা ফলাফল নির্ধারণে বিবেচিত হয়) অসম্পূর্ণ বা ভুল প্রমানিত হলে পরীক্ষা/ফলাফল বাতিল বলে গণ্য হবে।

জ) কোন প্রার্থী আবেদনকারী মুক্তিযোদ্ধা কোটা বা অন্য কোনো কোটা ভুলে পূরণ করলে টাকা জমা দেওয়ার পূর্বে নতুনভাবে ফরম পূরণ করতে পারবেন।

ঝ) পরীক্ষার ফলাফল প্রার্থীর মোবাইলে এসএমএস  এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইট এর মাধ্যমে জানানো হবে। 


১১) নির্বাচিত প্রার্থীকে ভর্তির সময় নিন্মলিখিত কাগজ পত্র জমা দিতে হবে।


ক) এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষার মূল/সাময়িক সনদপত্র।

খ) শিক্ষাবোর্ড হতে প্রাপ্ত এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষার মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট গ্রেডশীট বা মার্কশিট। 

গ) সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি সত্যায়িত প্রথম শ্রেণীর কর্মকর্তার নাম সহ সিলমোহর রঙিন ছবি। 

ঘ) মুক্তিযোদ্ধার কোটার মুক্তিযোদ্ধার) সন্তান সন্তানদের সন্তান) সংরক্ষিত আসনের জন্য সংশ্লিষ্ট মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী,প্রতিমন্ত্রী ও সচিব স্বাক্ষরিত সনদপত্র হাজার 1997 থেকে 2001 সাল পর্যন্ত বাংলাদেশের মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃক প্রদত্ত ও তৎকালীন প্রধানমন্ত্রী কর্তৃক প্রতিস্বাক্ষরিত সনদপত্রের সত্যায়িত অনুলিপি। 

ঙ) বর্নিত কোর্সে আবেদনের ডাউনলোডকৃত রঙিন ছবি সম্বলিত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র। 

চ) উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনন্য কারিকুলাম হতে পাশকৃত নির্বাচিত প্রার্থীগণ এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষার সনদপত্র সমূহ নিজ দায়িত্বে বোর্ড শিক্ষা বোর্ড হতে সঠিকতা যাচাই করে ভর্তি করতে ভর্তি হবেন। 

ছ) জেলা কোটার দাবির ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার মেয়র বা সিটি কর্পোরেশন কাউন্সিলর নিকট হতে গৃহীত নাগরিকত্ব সনদ বা জন্ম নিবন্ধন পত্র দাখিল করতে হবে। 


১২) অন্যান্য লক্ষনীয় নিয়মাবলিঃ- 

ক) প্রার্থী কোন প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাবেন তা নির্ভর করবে লিখিত পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীদের সর্বমোট প্রাপ্ত নাম্বার ও প্রার্থী কর্তৃক প্রদত্ত পছন্দের ক্রমানুসারে 

খ) প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের প্রতিষ্ঠান কর্তৃক ব্যবস্থাপনায় স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হলে ভর্তিযোগ্য বলে বিবেচিত হবেন। 

গ) ভর্তি সংক্রান্ত যেকোন বিষয়ে কেন্দ্রীয় নির্বাচন ভর্তি কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত মর্মে বিবেচিত হবে।

১৩)সরকারি প্রতিষ্ঠানের অধ্যায়নকালে নির্ধারিত হারে মাসিক বৃত্তি প্রদান করা হবে। 


সুরাইয়া বেগম

রেজিস্ট্রার

বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল, 

সদস্য-সচিব কেন্দ্রীয় ভর্তি কমিটি।


*নার্সং ভর্তি পরিক্ষার সার্কুলার 

*নার্সিং ভর্তি পরিক্ষা ২০২০-২১

*নার্সিং ভর্তি পরিক্ষা ২০২০-২১ সার্কুলার 

*নার্সিং ভর্তি সার্কুলার ২০২০-২১

* http://dgnm.gov.bd

* http://bnmc.gov.bd

*নার্সিং ভর্তি সার্কুলার 

No comments

Theme images by RASimon. Powered by Blogger.