বাংলা বিনোদন রম্য কবিতা,
গিট্টু
আব্দুল্লাহ আল মামুন।
বিয়ের আসর, হঠাৎ শুনি
হবু জামাই গায়েব।
খুঁজতে গেলো ছেলে বুড়ো
স্বয়ং কাজী সাহেব।
এদিক খুঁজে ওদিক খুঁজে
যায়না পাওয়া খোঁজ।
পেটুক যারা নাড়ছে পেট অার
ভাবছে বাতিল ভোজ।
বিট্টু মিয়া, হবু জামাই
জলবিয়োগের লাগি
কাউকে কিছু না জানিয়েই
গেছেন কোথাও ভাগি।
হঠাৎ করে বাথরুমে বর
বললো "শুনবে একটু,
জলবিয়োগে এসে দেখি
পায়জামাতে গিট্টু।
গিট্টু নিয়ে টানাটানি
করতে গিয়ে শেষে
জানা গেলো বরের পোশাক
জলেই গেছে ভেসে।
#আব্দুল্লাহ আল মামুন
আব্দুল্লাহ আল মামুন।
বিয়ের আসর, হঠাৎ শুনি
হবু জামাই গায়েব।
খুঁজতে গেলো ছেলে বুড়ো
স্বয়ং কাজী সাহেব।
এদিক খুঁজে ওদিক খুঁজে
যায়না পাওয়া খোঁজ।
পেটুক যারা নাড়ছে পেট অার
ভাবছে বাতিল ভোজ।
বিট্টু মিয়া, হবু জামাই
জলবিয়োগের লাগি
কাউকে কিছু না জানিয়েই
গেছেন কোথাও ভাগি।
হঠাৎ করে বাথরুমে বর
বললো "শুনবে একটু,
জলবিয়োগে এসে দেখি
পায়জামাতে গিট্টু।
গিট্টু নিয়ে টানাটানি
করতে গিয়ে শেষে
জানা গেলো বরের পোশাক
জলেই গেছে ভেসে।
#আব্দুল্লাহ আল মামুন
No comments